শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:৫৬ পিএম, ২০২১-০৯-০৬
সৌদি আরবের জাকাত, ট্যাক্স, এবং কর্তৃপক্ষ অবৈধভাবে মদ পাচারের ৩টি চালান আটক করেছে। এই অভিযানে ৬৬ হাজারেরও বেশি বোতল মদ উদ্ধার করা হয়েছে।জড়িত ৮ ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই তিনটি চালান মধ্যে প্রথম চালান পাচারের চেষ্টায় পাচারকারীরা অরেঞ্জ জুস এর শিপমেন্ট এর সাথে লুকিয়ে ২৫ হাজার ৩৮০ বোতল মদ পাচার এর চেষ্টা করেছিলো। আল-বাত-হা সীমান্ত অতিক্রম করার সময় এই শিপমেন্ট বহনকারী ট্রাকটিকে আটক করা হয়।
দ্বিতীয় চালান একটি পানির বোতলের শিপমেন্টের সাথে লুকিয়ে ১৬ হাজার ৮০০ বোতল মদ পাচারের চেষ্টা করে চোরাচালানকারীরা। একই সীমান্ত পার হবার সময় পরিবহণকারী ট্রাকটি থেকে এই চোরাচালান হওয়া মদ উদ্ধার করা হয়।
অপর আরোও একটি চালান চোরাচালানকারীরা জেদ্দা ইসলামিক পোর্টের মাধ্যমে পানি ফিল্টার করা মেশিনের একটি শিপমেন্টে লুকিয়ে ২৪ হাজার ১৩২ বোতল মদ পাচার করার চেষ্টা করে, যা বন্দরেই জব্দ করা হয়।
এছাড়াও কর্তৃপক্ষ সৌদি আরবের সকল নাগরিক ও প্রবাসীদের আহ্বান জানিয়েছেন যেকোন প্রকার চোরাচালান সংক্রান্ত তথ্য জাতীয় নিরাপত্তা সেন্টার এর হটলাইন নাম্বার (১৯১০) তে ফোন করে জানানোর জন্য। যদি কারো দেয়া তথ্য মোতাবেক সফলভাবে মাদকদ্রব্য চোরাচালান এর কোন অভিযান নস্যাৎ করা যায়, তবে তথ্য প্রদানকারীকে আর্থিকভাব পুরস্কৃত করা হবে ।
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited